Thursday, 23 July 2026

What is Education?

 Here are some important definitions of Education


 1. Dictionary Definitions:-

Oxford Dictionary:  

Education is the process of receiving or giving systematic instruction, especially at a school or university.


Cambridge Dictionary:  

Education is the process of teaching or learning, especially in a school or college.


2. Famous Thinkers:-

Aristotle:  

"Education is the creation of a sound mind in a sound body."


John Dewey:  

"Education is not preparation for life; education is life itself."


Nelson Mandela:  

"Education is the most powerful weapon which you can use to change the world."


Albert Einstein:  

"Education is not the learning of facts, but the training of the mind to think."


 3. Modern / Academic Definitions:-

UNESCO:  

"Education is learning to know, learning to do, learning to live together, and learning to be."


World Bank:  

"Education is a human right, a powerful driver of development, and one of the strongest instruments for reducing poverty and improving health, gender equality, peace, and stability."


4. Short & Simple Definitions:-

1.  Education is the key to success.

2.  Education is the passport to the future.

3.  Education is the process of gaining knowledge and skills.

4.  Education shapes character and builds a nation.

Monday, 22 June 2026

আনন্দে পাঠদান করার কৌশল

 

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আনন্দে পাঠদান করার কৌশল:

১. গল্পের মাধ্যমে পাঠদান

শিশুরা গল্প শুনতে পছন্দ করে। পাঠ্যবিষয়কে গল্পের আকারে উপস্থাপন করলে তারা সহজে বুঝতে ও মনে রাখতে পারে।

২. খেলাধুলাভিত্তিক শিক্ষা

খেলার মাধ্যমে সংখ্যা, বর্ণ, শব্দ ও বিভিন্ন ধারণা শেখানো হলে শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে অংশগ্রহণ করে।

৩. গান, ছড়া ও অভিনয় ব্যবহার

গান, ছড়া, নাটিকা ও ভূমিকাভিনয়ের মাধ্যমে পাঠদান করলে শেখা আনন্দদায়ক ও স্থায়ী হয়।

৪. ছবি ও শিক্ষাসামগ্রী ব্যবহার

রঙিন ছবি, চার্ট, ফ্ল্যাশকার্ড, মডেল ও মাল্টিমিডিয়া ব্যবহার করলে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি পায়।

৫. দলীয় কাজের ব্যবস্থা

শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে কাজ দিলে সহযোগিতা, নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায়।

৬. প্রশ্নোত্তর ও আলোচনা

শুধু বক্তৃতা না দিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন করতে ও মতামত দিতে উৎসাহিত করতে হবে।

৭. প্রশংসা ও উৎসাহ প্রদান

ভালো কাজের জন্য প্রশংসা, স্টিকার বা ছোট পুরস্কার দিলে শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়ে।

৮. বাস্তব জীবনের উদাহরণ

পাঠ্যবিষয়কে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত করে উপস্থাপন করলে তারা সহজে বুঝতে পারে।

৯. শিশুবান্ধব শ্রেণিকক্ষ

শ্রেণিকক্ষকে পরিচ্ছন্ন, আকর্ষণীয় ও নিরাপদ রাখতে হবে যাতে শিশুরা আনন্দের সঙ্গে শিখতে পারে।

১০. সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা

প্রত্যেক শিক্ষার্থীকে কোনো না কোনো কার্যক্রমে যুক্ত করতে হবে, যাতে কেউ পিছিয়ে না থাকে।

উপসংহার

আনন্দময় শিক্ষা শিশুর স্বাভাবিক কৌতূহল ও সৃজনশীলতাকে বিকশিত করে। তাই শিক্ষককে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে শিক্ষা হবে আনন্দের, অংশগ্রহণমূলক এবং শিশুকেন্দ্রিক।

Thursday, 4 June 2026

প্রাথমিক শিক্ষার উন্নয়নের পথে প্রতিবন্ধকতা

 আমার দেখা কিছু সমস্যা  যা প্রাথমিক শিক্ষার উন্নয়নের পথে  প্রতিবন্ধক :

১. ঘনঘন কারিকুলাম পরিবর্তন করা

২.প্রশাসনিক কাজে ব্যস্ত রাখা

৩.পরীক্ষা পদ্ধতি প্রায় প্রতিবছর পরিবর্তন হওয়া

৪.বিভিন্ন অংশীজন তথা শিক্ষক, অভিভাবক এবং কর্তৃপক্ষের আন্তরিকতার ঘাটতি! 

৫.দৃষ্টিভঙ্গির প্রভাব প্রাথমিক শিক্ষক এবং প্রাথমিক বিদ্যালয়কে আমাদের সমাজ অবহেলার চোখে দেখে থাকে! 

৬. দাতা সংস্থাগুলোর মর্জিমাফিক প্রাথমিক শিক্ষাকে সাজাতে গিয়ে, বাস্তবতার নিরিখে সাজানো সম্ভব হচ্ছে না।

৭.শিক্ষক সংকট বিশেষত প্রধান শিক্ষক 

৮.শিক্ষকদের মোটিভেট করার জন্য আকর্ষণীয় বেতন কাঠামো কিংবা পদোন্নতির ব্যবস্থা না থাকা।

কোরআন তেলাওয়াতের হক/দাবী

 কোরআনের দাবী :-

১.সহীহ করে কোরআন তেলাওয়াত করা

২.বুঝে কোরআন তেলাওয়াত করা

৩.আমল করা 

৪. অন্যের নিকট  পৌছে দেওয়া (প্রচার করা)

৫.শেফা নেয়া (মানসিক এবং শারীরিক প্রশান্তি নেয়া)

Thursday, 17 July 2025

রাসূল (সা :) এর চরিত্রের মাধুর্য্যতা

 রাসুলুল্লাহ ﷺ ছিলেন সবচেয়ে সাবলীল, সংবেদনশীল ও সম্মানজনক ভঙ্গিতে কথা বলার আদর্শ। তিনি কারো হৃদয় ভাঙতেন না, বরং এমনভাবে কথা বলতেন যেন সেই ব্যক্তি নিজেকে শ্রদ্ধেয় মনে করে। তাঁর মুখে কখনো কঠোরতা থাকত না, বরং তাঁর ভাষা ছিল নরম, দয়ালু, এবং পরিপূর্ণ।


আল্লাহ তায়ালা বলেন, "তুমি মানুষের সাথে নম্র ব্যবহার করো এবং সৎকাজের আদেশ দাও। আর মূর্খদের থেকে মুখ ফিরিয়ে নাও।” [সূরা আরাফ, ১৯৯]


এ আয়াত আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়— মার্জিত ব্যবহার + বুদ্ধিদীপ্ত কথা + আবেগ নিয়ন্ত্রণ = ইসলামিক স্মার্ট কমিউনিকেশন।


ভালো কমিউনিকেশন স্কিলের কিছু মূলনীতি হচ্ছে —


১. আবেগ নিয়ন্ত্রণ করা সুন্নাহ:


যখন কেউ রাগে জ্বলছে, ইসলাম বলে — চুপ থাকো, অজু করো, পরিবেশ বদলাও। এগুলো ইমোশন ম্যানেজমেন্টের সেরা টেকনিক। রাগের সময় চুপ থাকা মানে, নিজের শব্দ দিয়ে কারো হৃদয় আহত না করা।


২. কথা বলার আগে ভাবা:


রাসুল ﷺ বলেন, “যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন কল্যাণকর কথা বলে, না হয় চুপ থাকে।” [সহীহ বুখারী ও মুসলিম]


৩. অপরকে বোঝার চেষ্টা করা:


ইসলাম শেখায় আল্লাহ সবচেয়ে পছন্দ করে ওই ব্যক্তিকে যে অন্যান্য মানুষের জন্য সবচেয়ে উপকারী। অন্যের জায়গায় নিজেকে কল্পনা করার চেষ্টা করলে সবাইকে আর এতটাও খারাপ লাগেনা। হতে পারে আরেকজনের মনের দুঃখ আপনার কথাতেই হালকা হতে পারে।


৪. চোখে চোখ রেখে কথা বলা, নাম ধরে ডাকা, আর মুখে হাসি রাখা — এই তিনটি রাসুলের (সা) অভ্যাস ছিল।

সেগুলো আমাদের কথায় উষ্ণতা আনে। মানুষ শোনে কেবল শব্দ নয়, বরং তাদের অনুভব করেও।


মুখের শব্দ অনেক শক্তিশালী! এই কথা দিয়ে কাউকে ভেঙে ফেলতে পারেন। কথা দিয়ে কাউকে গড়ে তুলতে পারেন। 


ছোট ছোট সচেতনতা গুলো ইবাদত হিসেবে গুণে নেওয়া হবে, শত ভুল বুঝাবুঝি বাইরে হলেও নিজের কাছে নিজে ঠিক থাকা হবে, বাইরে ঝড় চললেও মনের নিজের ভিতর শান্তি থাকবে ইন শা আল্লাহ, চমৎকার না ব্যাপারটা?

What is Education?

  Here are some important definitions of Education  1. Dictionary Definitions:- Oxford Dictionary:   Education is the process of receiving o...

popular posts

google-site-verification: google8ff94859db7977f2.html google-site-verification: google8ff94859db7977f2.html